1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫ আপিল, আজ থেকে ইসিতে শুনানি শুরু

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এসব আপিলের শুনানি আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে শুক্রবারে ১৭৬টি আপিল জমা পড়ে।

ইসি সূত্র জানায়, আজ শনিবার সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (১১ জানুয়ারি) ৭১–১৪০,
সোমবার (১২ জানুয়ারি) ১৪১–২১০,
এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। বাকি আপিলগুলোর শুনানির তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!