সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (৯ মে) দুপুরে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪৬ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৪৮৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়।
এ ছাড়া ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৬ হাজার ৯৭৯ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৬৫৬ জন।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৯ হাজার ৭৪৬ জন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়