1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

গণভোটে জনসচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যানার ও লোগো প্রদর্শনের নির্দেশ মাউশির

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণভোট বিষয়ক সচেতনতামূলক ব্যানার প্রদর্শন এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ১১ জানুয়ারি মাউশির সিনিয়র সহকারী সচিব মো. রাজবুল আলম স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

এ লক্ষ্যে নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্বাচনের আগ পর্যন্ত সব ধরনের সরকারি যোগাযোগ—পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্রসহ অন্যান্য দাপ্তরিক নথিতে গণভোটের লোগো ব্যবহার করতে হবে। গণভোটের লোগোর স্বচ্ছ কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পাশাপাশি মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন স্থানে দুটি করে খাড়া ব্যানার প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ ও নির্বাচনি প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করেছে মাউশি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!