1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান সাগর, মাগুরা রিপোর্টার
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস পারভিন, খামারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কাওছার উদ্দিন, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইবনে আজম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান এবং সাংবাদিক খান আবু হাসান প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী এবং স্বাস্থ্য পরিদর্শক সবিতা রাণী বিশ্বাস।

সভায় তিন সপ্তাহব্যাপী চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুজ্জামান লিটন। তিনি জানান, উপজেলার প্রতিটি শিশুকে একটি করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা প্রদান করা হবে। পাশাপাশি যেসব শিশু আগে হাম টিকা নিয়েছে কিন্তু ২৮ দিন পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রে নির্ধারিত সময় পার হওয়ার পর টিকা দেওয়া হবে।

সভায় আরও জানানো হয়, আগামীকাল রোববার থেকে শ্রীপুর উপজেলায় মোট ১৬ হাজার ৫৯৫ জন শিশুকে এ টিকার আওতায় আনা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৯৩টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে ২৫ জন টিকাদানকারী ও ৪৯ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন। পাশাপাশি ২৪ জন সুপারভাইজার পুরো কার্যক্রম তদারকি করবেন।

সভায় উপস্থিত বক্তারা সফলভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!