রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাতে শুরু হওয়া এই অভিযানে কয়েক শতাধিক পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা একযোগে এই অভিযানে অংশগ্রহণ করছেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় ধারাবাহিকভাবে ঘটে যাওয়া দুটি হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা এবং এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করাই আইনশৃঙ্খলা বাহিনীর মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়