1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কমেছে তাপমাত্রা, ১২ জেলায় রাতেই ঝড়ের সতর্কতা

আবহাওয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬

টানা কয়েকদিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দেশজুড়ে শীতল আবহাওয়া বিরাজ করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১ মে) রাতের মধ্যেই দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসিলেট জেলাগুলোর ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া খুলনার কয়রায় ৩৪ মিলিমিটার, সাতক্ষীরায় ২৯, খুলনায় ২৭, যশোরে ২৬, পটুয়াখালীর খেপুপাড়ায় ১৯ এবং কক্সবাজারে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আবার বাড়তে পারে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!