1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ঢাকার শিশুদের দৈনিক ৫ ঘণ্টা স্ক্রিন টাইম, বাড়ছে ঘুম ও মানসিক স্বাস্থ্যঝুঁকি: আইসিডিডিআর,বি

টেক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজধানীর শিশুদের মধ্যে অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে আইসিডিডিআর,বি। সংস্থাটির গবেষণা অনুযায়ী, ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনে সময় কাটাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের মধ্যে ঘুমের সমস্যা, স্থূলতা, মাথাব্যথা, চোখের সমস্যা এবং মানসিক জটিলতা বাড়ছে।

গবেষণাটি ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ জন শিশুর ওপর পরিচালিত হয়। এর মধ্যে তিনটি ছিল বাংলা মাধ্যম এবং তিনটি ইংরেজি মাধ্যম স্কুল। গবেষণার ফলাফল সম্প্রতি Journal of Medical Internet Research Human Factors-এ প্রকাশিত হয়েছে।

আইসিডিডিআর,বি জানিয়েছে, গবেষণার সময় শিশুদের সঙ্গে সরাসরি কথা বলা, শারীরিক পরীক্ষা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশ্নপত্র ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়। এতে শিশুদের স্ক্রিন ব্যবহারের সময়, ঘুমের মান, ওজনের অবস্থা এবং আচরণগত বা মানসিক সমস্যার বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে।

গবেষণায় শিশুদের ঘুম, আচরণ ও মানসিক স্বাস্থ্য মূল্যায়নে পিটসবার্গ স্লিপ কোয়ালিটি ইনডেক্স (PSQI), স্ট্রেংদস অ্যান্ড ডিফিকাল্টিস কোয়েশ্চেনেয়ার (SDQ) এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েল-বিয়িং অ্যাসেসমেন্ট (DAWBA) ব্যবহার করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!