1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ সিপিসির, বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ বেইজিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)।

এর আগে গত ২২ জুন সিপিসির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফর করে। সফরকালে প্রতিনিধি দলটি বেইজিংয়ের গ্রেট হলে সিপিসির শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেয়।

বৈঠকে চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ হয়।

সংশ্লিষ্ট মহল মনে করছে, চীন বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। তাদের মতে, তারেক রহমানের সম্ভাব্য চীন সফর বাংলাদেশের কূটনীতি, অর্থনীতি ও ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চীন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, মিয়ানমারের ক্ষেত্রেও একই ধরনের কৌশল দেখা গেছে—যাতে যেকোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় এলেও চীনের স্বার্থ সুরক্ষিত থাকে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!