1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

টেকনাফ সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গভীর উদ্বেগ বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মিয়ানমার থেকে বাংলাদেশের টেকনাফ সীমান্তে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে দেশটির রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে ডেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলিবর্ষণের ঘটনায় এক শিশু আহত হওয়ায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থি।

বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের সীমান্তবর্তী গুলিবর্ষণের পূর্ণ দায় গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারকে আহ্বান জানানো হয়। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যেকোনো সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন। পাশাপাশি আহত শিশুটি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!