1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, বন্দর ও বিনিয়োগ নিয়ে আলোচনা মাদক ও কিশোর গ্যাংকে সামাজিকভাবে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জনপ্রশাসন সচিবের মাদকবিরোধী বার্তা ও মানবিক সহায়তায় গাইবান্ধায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট হুথিদের বিরুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের খবর অস্বীকার প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, দ্রুত রায় কার্যকরের দাবি রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ নৌবাহিনীর সদস্য আদালতে পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি অভিযান, আটক ও জিজ্ঞাসাবাদ প্রায় ১০০ ফিলিস্তিনি নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন রাতের ডিনার নয়, অস্ট্রেলিয়ায় প্রথম ডেটে বাড়ছে সকালের কফির জনপ্রিয়তা এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

রাতের ডিনার নয়, অস্ট্রেলিয়ায় প্রথম ডেটে বাড়ছে সকালের কফির জনপ্রিয়তা

লাইফ স্টাইল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রথম ডেট মানেই রাতের খাবার কিংবা ককটেলের আড্ডা—ডেটিংয়ের সেই প্রচলিত ধারণা বদলে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। অবিবাহিতদের মধ্যে প্রথমবার দেখা করার ক্ষেত্রে রাতের বদলে সকালের নাশতা কিংবা এক কাপ কফির আড্ডার প্রতি আগ্রহ বাড়ছে।

কেলগসের এক জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ার ৬৪ শতাংশ সিঙ্গেল প্রথম ডেট হিসেবে সকালের নাশতা বা কফির আড্ডাকে বেছে নিতে আগ্রহী। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন, আগের তুলনায় বর্তমানে ডেটিং করা কঠিন হয়ে উঠেছে।

ডেটিং অ্যাপ নিয়েও অসন্তুষ্টি রয়েছে অনেকের। জরিপে ৬৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, এসব অ্যাপ সম্পর্কের স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা কমিয়ে দিয়েছে। ফলে অনলাইনের পরিবর্তে সামনাসামনি সহজ ও স্বাভাবিক যোগাযোগের প্রতি আগ্রহ বাড়ছে।

সকালের ডেটকে তুলনামূলক স্বস্তিদায়ক মনে করছেন অনেকে। জরিপে ৩১ শতাংশ সিঙ্গেল জানিয়েছেন, সকালে প্রথমবার দেখা করলে মানসিক চাপ কম থাকে। পাশাপাশি সময় ও খরচ—দুই দিক থেকেই এটি তুলনামূলক সুবিধাজনক।

যুক্তরাষ্ট্রের ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনায় এমিলি কমপাগনো বলেন, সকালের ডেট সাধারণত কম খরচের এবং এতে সময়ও কম লাগে। ডানা পেরিনোর মতে, ডেট ভালো না হলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসা যায়। আবার ভালো জমে গেলে দিনের বাকি সময় একসঙ্গে কাটানোর সুযোগও থাকে।

জরিপে ২৩ শতাংশ মানুষ জানিয়েছেন, সকালের ডেট চাইলে দিনের বাকি সময়টি স্বতঃস্ফূর্ত কোনো অ্যাডভেঞ্চারে পরিণত হতে পারে। রাত পর্যন্ত বাইরে থাকার বাধ্যবাধকতা না থাকায় কাজ বা ব্যক্তিগত ব্যস্ততার কথা বলে সহজেই বিদায় নেওয়ার সুযোগও থাকে।

তবে সকালের ডেট জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হয়ে উঠেছে খরচ কমানো। সাম্প্রতিক সময়ে ডেটিংয়ের ব্যয় বেড়ে যাওয়ায় দামি ডিনারের পরিবর্তে তুলনামূলক সাশ্রয়ী নাশতা কিংবা এক কাপ কফির আড্ডাকে বেছে নিচ্ছেন অনেক সিঙ্গেল।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ডেটিংয়ের নতুন প্রবণতা যেন বলছে—রাতের ডিনার নয়, দিনের শুরুতে এক কাপ কফি আর কিছুটা সহজ-স্বাভাবিক কথোপকথন দিয়েই শুরু হতে পারে নতুন সম্পর্কের গল্প।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page