1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষঃ
নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা বাংলাদেশের জ্বালানি খাতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল কোটালীপাড়ায় দুই শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কালীগঞ্জে হাজারো মানুষের ঢল অনলাইন জুয়ার ফাঁদে বিপর্যস্ত পরিবার, নজরদারিতে আসক্তরাও গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান, গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

জর্ডানে গির্জায় বন্দুক হামলায় প্রাণহানির ঘটনার জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। সোমবার সন্ধ্যায় সিরিয়ার দারা ও সুয়েইদা প্রদেশের অন্তত চারটি স্থানে চালানো এসব হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। শুক্রবার জর্ডানের কারাক গভর্নরেটের একটি গির্জায় বন্দুক হামলার প্রতিশোধ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ওই হামলায় অন্তত নয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন।

জর্ডানের সামরিক বাহিনীর দাবি, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই পাল্টা হামলা চালানো হয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের একাধিক যানবাহন ধ্বংস হয়েছে। তবে সিরিয়ার সরকার এ সমন্বয়ের দাবি অস্বীকার করে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, দারা ও সুয়েইদা প্রদেশের অন্তত চারটি স্থানে হামলা হয়েছে। দারার আল তাই গ্রামে একটি তাঁবুতে চালানো হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু রয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

দারার আল শাইয়াহ এলাকায় চালানো আরেকটি হামলায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। একই প্রদেশের আইন আল বাসাল এলাকার মুজাইরিব শহরে একটি আবাসিক ভবনে হামলা হলেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, সুয়েইদা প্রদেশের শাহবা শহরে একটি আবাসিক ভবনে হামলায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

হামলার পর সিরিয়ার সীমান্ত কর্তৃপক্ষ জর্ডানের সঙ্গে নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে এ পথে দুই দেশের মধ্যে যাত্রী ও বাণিজ্যিক পণ্য পরিবহন বন্ধ রয়েছে। নাসিবই জর্ডান ও সিরিয়ার মধ্যে যাত্রী ও বাণিজ্যিক পণ্য চলাচলের একমাত্র সীমান্তপথ।

এর আগে সোমবার গির্জায় হামলায় জড়িত থাকার সন্দেহে দুই ভাই ও তাদের ভগ্নিপতিকে গ্রেপ্তার করে জর্ডানের নিরাপত্তা বাহিনী। আল জাদিদা গ্রামে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। জর্ডান সরকারের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সন্দেহভাজনরা গুরুতর আহত হন।

শুক্রবার রাজধানী আম্মানের প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে কারাকের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানের সময় তিন বন্দুকধারী গুলি চালায়। এতে অন্তত নয়জন নিহত হন। ঘটনার পর জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেন। হামলার জন্য দায়ীদের ‘সবচেয়ে কঠোর শাস্তি’ দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি দেশের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দেন তিনি।

কারাক অঞ্চলে খ্রিষ্টান সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস রয়েছে। জর্ডানের প্রায় ১ কোটি ১৫ লাখ মানুষের মধ্যে খ্রিষ্টানদের সংখ্যা আনুমানিক ৩ লাখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page