1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর অনশন, মারধরের অভিযোগে হাসপাতালে ভর্তি রাজনৈতিক ঐক্য গড়তে বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথের শর্ত নাহিদের

গুগল ড্রাইভ ছাড়াই ফোনের ছবি ও ফাইল কম্পিউটারে সংরক্ষণের উপায়

টেক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গুগল ড্রাইভ বা অন্য কোনো অনলাইন স্টোরেজ ব্যবহার না করেই অ্যান্ড্রয়েড ফোনের ছবি, নথি ও অন্যান্য ফাইল সরাসরি কম্পিউটারে সংরক্ষণ করা সম্ভব। এ কাজে ব্যবহার করা যায় জনপ্রিয় ফাইল সিংকিং সফটওয়্যার ‘সিনকথিং’। এর মাধ্যমে ইন্টারনেটে কোনো ফাইল আপলোড না করেই একাধিক ডিভাইসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ফাইল আদান-প্রদান ও সমন্বয় করা যায়।

সিনকথিং যেভাবে কাজ করে

সিনকথিং ব্যবহার করতে প্রথমে উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স কম্পিউটারে মূল সফটওয়্যার এবং অ্যান্ড্রয়েড ফোনে সিনকথিং-ফর্ক অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও এফ-ড্রয়েডে পাওয়া যায়।

ইনস্টল শেষে অ্যাপ চালু করে ফোনের যেসব ফোল্ডার কম্পিউটারের সঙ্গে সিংক করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। যেমন—ক্যামেরা, ডিসিআইএম, ডাউনলোড কিংবা নোটস ফোল্ডার।

এরপর দুই ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। একই নেটওয়ার্কে থাকলেও স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত না হলে কিউআর কোড স্ক্যান অথবা ডিভাইস আইডি ব্যবহার করে সংযোগ করা যাবে।

প্রতিটি ফোল্ডারের জন্য আলাদাভাবে ফাইল আদান-প্রদানের ধরন নির্ধারণ করা যায়। অর্থাৎ ফাইল দুই দিকেই সিংক হবে, নাকি শুধু ফোন থেকে কম্পিউটারে পাঠানো হবে, সেটি ব্যবহারকারী ঠিক করে দিতে পারবেন। ফলে ফোনের গুরুত্বপূর্ণ ছবি ও নথি স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে সংরক্ষণ করা সম্ভব।

ব্যাকআপ ব্যবহারে যে বিষয়ে সতর্ক থাকতে হবে

সিনকথিং মূলত ফাইল সিংক করার সফটওয়্যার, পূর্ণাঙ্গ ব্যাকআপ ব্যবস্থা নয়। তাই এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা জরুরি। ফোন থেকে কোনো ফাইল মুছে ফেললে সিংক সেটিংস অনুযায়ী পরবর্তী সময়ে কম্পিউটার থেকেও ফাইলটি মুছে যেতে পারে। ফলে শুধু সিনকথিংয়ের ওপর নির্ভর করলে গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি থাকে।

এ ধরনের ঝুঁকি এড়াতে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ‘৩-২-১’ ব্যাকআপ নীতি অনুসরণের পরামর্শ দেন। এ নিয়ম অনুযায়ী—

  • গুরুত্বপূর্ণ তথ্যের অন্তত তিনটি কপি রাখতে হবে।
  • তথ্য সংরক্ষণ করতে হবে অন্তত দুটি ভিন্ন ধরনের স্টোরেজ মাধ্যমে।
  • একটি কপি মূল সংরক্ষণস্থল থেকে আলাদা নিরাপদ স্থানে রাখতে হবে।

কম্পিউটারের তথ্য সংরক্ষণের জন্য এক্সটার্নাল হার্ডড্রাইভ, নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ (এনএএস) কিংবা ইউগ্রিন ও সিনোলজির মতো প্রতিষ্ঠানের স্টোরেজ ডিভাইস ব্যবহার করা যেতে পারে।

সব মিলিয়ে, অনলাইন স্টোরেজ ছাড়াই ফোনের ফাইল কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের জন্য সিনকথিং কার্যকর একটি সমাধান। তবে গুরুত্বপূর্ণ তথ্যের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আলাদা ব্যাকআপ রাখাও জরুরি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page