1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষঃ
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ১ সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা, আহত ১১ টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করল রূপপুরের প্রথম ইউনিট সাঁজোয়া যান চালিয়ে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী বোমা হামলা ও হত্যার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় আওয়ামী লীগ: রিজভী বাংলাদেশের ৯১ রানের জবাবে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা শেখ হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, শেষ মুহূর্তের স্মৃতিচারণে জয় ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: প্রসিকিউশন

বোমা হামলা ও হত্যার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় আওয়ামী লীগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বোমা হামলা ও মানুষ হত্যার মাধ্যমে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার মধ্যে মানুষ হত্যার তৃষ্ণা এখনো বিদ্যমান। সম্প্রতি আওয়ামী লীগের সহিংসতায় নিহত বিএনপির তিন নেতার হত্যার দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ভারতের পেট্রাপোলে আওয়ামী লীগের চার নেতার বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। পাশাপাশি শেখ হাসিনাকে পেছন থেকে কেউ মদদ দিচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

বিগত সময়ে অর্থ পাচারের অভিযোগ তুলে রিজভী বলেন, দেশের অর্থ লুটপাট করে ভোগবিলাসে ব্যয় করার পর আবারও ক্ষমতায় আসতে চাইছে আওয়ামী লীগ।

একই সমাবেশে বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকবে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page