1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান।

তার গাড়ি বহর বিকাল সাড়ে ৩টার দিকে কার্যালয়ের সামনে আসে। এসময় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং স্লোগান দিয়ে স্বাগত জানান। দেশে ফেরার পর এটি তার প্রথম নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আগমন।

কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে। এর আগে রোববার (২৭ ডিসেম্বর) তিনি গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!