1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

বই নির্বাচন কমিটি বাতিল করল সংস্কৃতি মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের গঠিত ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে। সোমবার (২৬ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারে অনুদানের জন্য বই নির্বাচনের লক্ষ্যে ২০২৫ সালের ১১ নভেম্বর গঠিত কমিটি বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগমের সঙ্গে সরকারের নিয়োগ চুক্তি বাতিলের পর, তার দায়িত্বকালে বই ক্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। এ ছাড়া কমিটি কর্তৃক ক্রয়কৃত বইয়ের তালিকা অনলাইনে প্রকাশ হলে তা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।

লেখক ও বিশ্লেষক মাসকাওয়াথ আহসান তার ফেসবুক পোস্টে কমিটির তীব্র সমালোচনা করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের ঘটনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত লুটপাট ও দুর্নীতি নিয়ে কোনো বই এই কমিটি ক্রয় করেনি। তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা লেখকদের বইও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার দাবি, আফসানা বেগমের তত্ত্বাবধানে কমিটি আওয়ামী লীগ ঘেঁষা লেখক ও প্রকাশকদের বই কেনায় অগ্রাধিকার দিয়েছে।

এ বিষয়ে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান বলেন, বই নির্বাচন কমিটি বাতিল করা হয়েছে এবং শিগগিরই নতুন একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ বই কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরেই জুলাই গণঅভ্যুত্থান, পিলখানা ও শাপলা ট্র্যাজেডি বিষয়ক বই ক্রয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!