1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শাহবাগে আজ শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

দেশের সব শিক্ষার্থীদের আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন এবং অবস্থানস্থল ত্যাগের কথা জানান।

তিনি বলেন,
“সোমবার (আজ) দুপুর ২টায় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্বাধীনতাকামী জনগণকে শাহবাগের হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই লড়াই আরও কঠোর থেকে কঠোর হবে।”

এ সময় তিনি সকাল ১০টার মধ্যে শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও জানান।

এর আগে রোববার রাত ৮টায় বিভাগীয় শহরগুলোতে চলমান অবরোধ কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।

চার দফা দাবি ঘোষণা

রোববার শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চ চার দফা দাবি ঘোষণা করে। দাবিগুলো হলো—

  1. যেসব ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা হত্যায় সহযোগিতা করেছে, তাদের আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

  2. বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বাতিল করতে হবে।

  3. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যেসব ব্যক্তি বাংলাদেশে গুম ও খুনের সঙ্গে জড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

  4. আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থাকা যারা ভুল তথ্য দিচ্ছে এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের চাকরিচ্যুত করতে হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!