1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

মিয়ানমারের সংঘর্ষের গুলিতে টেকনাফে শিশু নিহত, মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে হুজাইফা সুলতানা আফনান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (১০ জানুয়ারি) ভোরে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। এর ধারাবাহিকতায় রোববার সকালে গুলিবিদ্ধ হয়ে এক শিশুর প্রাণহানি ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ জানান, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের সময় ছোড়া গুলি বাংলাদেশ অংশে এসে পড়ায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!