1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

চট্টগ্রামে ৩৩০ জন দুষ্কৃতকারীকে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলো সিএমপি

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

তালিকায় আরও রয়েছেন সাবেক চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হিরন, এসরার, মামুন, বাবুসহ জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি চসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। এছাড়া ছাত্র হত্যা মামলার আসামি নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমু, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, শহিদুল ইসলাম বুইশ্যা, টেম্পুসহ অন্যান্য সন্ত্রাসী ব্যক্তির নামও রয়েছে।

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারার ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত এই দুষ্কৃতকারীদের বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ তালিকাভুক্ত দুষ্কৃতকারী দলের সদস্যরা চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ বা অবস্থান করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!