1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

বরিশাল, রংপুর ও ময়মনসিংহে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বরিশাল, রংপুর ও ময়মনসিংহ নগরের জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার। এ লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গত ১২ জানুয়ারি পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’–এ প্রদত্ত ক্ষমতাবলে এসব উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর বরিশাল, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে পৃথক অধ্যাদেশ জারি করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন এসব উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় সংশ্লিষ্ট নগর ও আশপাশের এলাকায় পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এই তিনটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ফলে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯টিতে। বর্তমানে দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, গাজীপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!