1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের ঢল, রাজধানীতে কড়া নিরাপত্তা

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ছুটে আসছেন। মানুষের চোখে-মুখে স্পষ্ট একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে দেখা যায়, জানাজার প্রায় পাঁচ ঘণ্টা আগেই হাজার হাজার মানুষ সেখানে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে চারদিক থেকে আরও মানুষ জানাজায় অংশ নিতে আসছেন।

নরসিংদী থেকে আসা পাভেল মাহমুদ বলেন, “বাড়িতে থাকতে পারিনি। নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে চলে এসেছি।”
নারায়ণগঞ্জ থেকে আসা ওমর ফারুক ও রায়হান আহমেদ বলেন, “এ রকম দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কিনা জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে এসেছি।”

আজ (বুধবার) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!