1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

পান্থপথে হোটেল ওলিও হামলার মামলায় ১১ আসামি খালাস

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

রাজধানীর পান্থপথে ‘হোটেল ওলিও ইন্টারন্যাশনালে’ জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। বিচারক মোহাম্মদ আবদুল হালিম ৫ জানুয়ারি এই রায় প্রদান করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলাটি বিগত সরকারের নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে তাজরিম খানম শুভ, নবমুসলিম আব্দুল্লাহ, নাজমুল হাসান মামুন, আব্দুল্লাহ আইচান কবিরাজ, মো. কামরুল ইসলাম শাকিল, আকরাম হোসেন খান নিলয়, তারেক মোহাম্মদ আদনান, তানভীর ইয়াছির করিম, সাদিয়া হোসনা লাকী, আবুল কাশেম ফকির এবং হুমায়রা জাতির নাবিলা রয়েছেন। আদালত তাদের জব্দকৃত মালামাল ফেরত দেওয়ার এবং আলামত ধ্বংসের নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে হোটেলটি ঘেরাও করা হয়। অভিযানের সময় হোটেলের ৩০১ নম্বর কক্ষে অবস্থানকারী সাইফুল ইসলাম আত্মঘাতী হন। পরে ২০১৯ সালের ১১ নভেম্বর ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ৬৫ সাক্ষীর মধ্যে মাত্র একজনের সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!