1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বিএনপি সূত্র জানায়, কার্যালয়ে অবস্থানকালে তারেক রহমান দলের সাংগঠনিক কার্যক্রম ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!