1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রাজধানীর সরকারি সাত কলেজকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (ঢাকাসেন্ট্রাল ইউনিভার্সিটি) হালনাগাদ খসড়া অধ্যাদেশের অনুমোদন ও রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে সাধারণ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। সাত কলেজকে অন্তর্ভুক্ত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় এক দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

শিক্ষার্থীদের ভাষ্য, “আমাদের একমাত্র দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ। নানা অজুহাতে এটি পিছিয়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে অধ্যাদেশ জারি করতে হবে।”

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) একই দাবিতে সায়েন্সল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে মিছিল নিয়ে এসব এলাকায় অবস্থান নেওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!