1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে লিকেজ, রাজধানীর একাংশে মারাত্মক স্বল্পচাপ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাজধানীতে গ্যাস সংকট নতুন নয়। গ্যাসের চাপ কম থাকার কারণে প্রায়ই ভোগান্তিতে পড়েন নগরবাসী। এর মধ্যেই মিরপুর রোডে গ্যাসের একটি ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস স্বল্পচাপ দেখা দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

বার্তায় বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়। এ কারণে বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত রাখা হয়েছে। ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এদিকে, ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরেই গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। এতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যেই নতুন করে এই সমস্যার কথা জানাল তিতাস।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপের ভেতরে পানি প্রবেশ করে। পাশাপাশি ঢাকায় গ্যাস সরবরাহ কম থাকায় পুরো মহানগরীতেই মারাত্মক গ্যাস স্বল্পচাপ দেখা দিয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!