1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শুরু, সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যম সম্মিলন শুরু হয়েছে।

সকাল ১০টা ১৭ মিনিটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মিলন-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে সংবাদপত্রের ওপর বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপের ইতিহাস তুলে ধরা হয়। এই সম্মিলন দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে সম্মিলনের আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশ ধারাবাহিকভাবে সংঘটিত সহিংসতায় (মব ভায়োলেন্স) আক্রান্ত হচ্ছে। স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে এই গণমাধ্যমকর্মী সম্মিলন আয়োজন করা হয়েছে।

সম্মিলনে অংশ নিয়েছেন নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকরাও এতে অংশগ্রহণ করেছেন।

এর আগে, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ওই সভায় সাংবাদিক মহাসমাবেশ করার ঘোষণা দেন নোয়াব সভাপতি এ. কে. আজাদ।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!