রাজধানীর গুলশান কালাচাঁদপুরে একটি ফ্ল্যাট থেকে ২৭ বছর বয়সী সাদিয়া রহমান মীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মীম বারে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন এবং পার্লারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম জানিয়েছেন, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকায় ৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মীম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়ার মৃত শহীদ আলীর মেয়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মীমের সঙ্গে ওই ফ্ল্যাটে আরও একজন তরুণী থাকত, যিনি লাশ উদ্ধারের সময় সেখানে উপস্থিত ছিলেন না। হত্যাকাণ্ড ঘটেছে শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে, এবং হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা ময়নাতদন্তে নিশ্চিত হবে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়