1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

মহাখালীর আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাখালী আমতলী এলাকার ‘হোটেল জাহাদ’-এর পঞ্চম তলার ২০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আশরাফুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, নিহত আশরাফুলের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

তিনি আরও বলেন, রোববার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে প্রবেশ করা হয় এবং সেখানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!