1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

হরমুজ প্রণালীতে সামরিক তৎপরতা নিয়ে ফ্রান্সের অবস্থান প্রতিরক্ষামূলক: সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

ইরানের সতর্কবার্তার পর পশ্চিমা নৌ তৎপরতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্রান্স। দেশটির সরকার জানিয়েছে, হরমুজ প্রণালীতে পরিকল্পিত সামুদ্রিক অভিযান কোনোভাবেই আক্রমণাত্মক নয়, বরং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।

সোমবার (১১ মে) ফ্রান্সের সরকারি মুখপাত্র মউদ ব্রেজোঁ বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “শুরু থেকেই আমরা খুব স্পষ্টভাবে বলে আসছি— আমাদের অবস্থান প্রতিরক্ষামূলক।”

তিনি জানান, যুক্তরাজ্যসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ফ্রান্স হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করছে। পরিস্থিতি অনুকূলে এলে অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করে প্রণালীটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

মউদ ব্রেজোঁ আরও বলেন, ফ্রান্সের লক্ষ্য আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখা এবং বৈশ্বিক বাণিজ্য প্রবাহ স্বাভাবিক রাখা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগেই স্পষ্ট করেছেন যে, ফ্রান্সের কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই।

এর আগে ইরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী বা এর আশপাশে ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনো সামরিক উপস্থিতির ক্ষেত্রে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

ফ্রান্স জানিয়েছে, লোহিত সাগরের দিকে বিমানবাহী রণতরী শার্ল দ্য গল মোতায়েনসহ তাদের সামরিক উপস্থিতি মূলত সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য।

সরকারি মুখপাত্র বলেন, “হরমুজ প্রণালী পুনরায় সচল করাই আমাদের উদ্দেশ্য, যা আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ ও যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সূত্র: আনাদোলু।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!