1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

২ হাজার ৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, সময় বাড়ছে না

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৩ হাজার ৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর মধ্যে ২ হাজার ৫৮২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল।

সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এবং এনআইডির পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের কার্যক্রম চলে।

অঞ্চলভিত্তিক মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের চিত্র

  • রংপুর অঞ্চল: গ্রহণ ৩৩৮ জন, জমা ২৭৮ জন

  • রাজশাহী অঞ্চল: গ্রহণ ৩২৯ জন, জমা ২৬০ জন

  • খুলনা অঞ্চল: গ্রহণ ৩৫৮ জন, জমা ২৭৬ জন

  • বরিশাল অঞ্চল: গ্রহণ ২১২ জন, জমা ১৬৬ জন

  • ফরিদপুর অঞ্চল: গ্রহণ ১৬৫ জন, জমা ১৪২ জন

  • ঢাকা অঞ্চল: গ্রহণ ৬৩৮ জন, জমা ৪৪৪ জন

  • ময়মনসিংহ অঞ্চল: গ্রহণ ৪০২ জন, জমা ৩১১ জন

  • কুমিল্লা অঞ্চল: গ্রহণ ১৭৬ জন, জমা ১৪৬ জন

  • সিলেট অঞ্চল: গ্রহণ ৪৯৬ জন, জমা ৩৬৫ জন

  • চট্টগ্রাম অঞ্চল: গ্রহণ ২৯৩ জন, জমা ১৯৪ জন

এদিকে, সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!