1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানান, ভবন নির্মাণে সরকারের পক্ষ থেকে ১৫ লাখ টাকা এবং লাইব্রেরির বই কেনার জন্য আরও ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে প্রবেশ করে। এরপর তিনি জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম নিজ জেলা সফর। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে রাজধানী ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। ভোর ৬টা ১০ মিনিটে তিনি যাত্রা শুরু করেন বলে জানা গেছে।

বগুড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। একই সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকেও ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।

স্থানীয় প্রশাসন ও আইনজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে ভবন উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনকে আইন পেশার উন্নয়ন ও সেবার পরিধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। সফরসূচি অনুযায়ী দিনব্যাপী আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!