1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. admin@wordpress.com : root :
  8. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

পিরোজপুরের স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ওয়াহিদুল, বরিশাল রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নির্মল হালদার উপজেলার আটঘর–কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকায় তিনি ‘নির্মল ওঝা’ নামে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন সকালে পানাউল্লাহপুর এলাকায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যান।

নিহতের ভাগনে দিলীপ হালদার জানান, তার মামা এলাকায় কারও সঙ্গে প্রকাশ্য কোনো বিরোধে জড়িত ছিলেন না। তিনি প্রায় সময় গলায় দেড় ভরি সোনার দুটি লকেটসহ চেইন পরতেন এবং সঙ্গে নগদ অর্থও রাখতেন।

তবে নেছারাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, মরদেহ উদ্ধারের সময় নির্মল হালদারের গলায় কোনো স্বর্ণালংকার, নগদ টাকা বা মোবাইল ফোন পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!