1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

দিনাজপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, এমপি জাহাঙ্গীর আলমের বক্তব্য

মোঃ আকমল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমান উন্নয়নমুখী সরকার সব খাতে উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে শহরের ইসলামবাগ এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকার ঘাগড়া সেতু ও রাস্তা নির্মাণ কাজ, ৪৫০ মিটার খাল সংস্কার এবং ৯১৫ মিটার দীর্ঘ ইসলামবাগ–কাচারী মোড় হয়ে সিপাহীপাড়া সড়ক নির্মাণ কাজ।

এ সময় এমপি জাহাঙ্গীর আলম বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং দিনাজপুরের উন্নয়নই তার প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, বিএনপির সরকার মানেই উন্নয়নের সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসকসহ এলজিইডি ও পৌরসভার প্রকৌশলীরা। এছাড়া বিএনপি ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!