1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বগুড়ার শাহজাহানপুরে স্যান্ডেলের ভেতর লুকানো ১,৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় স্যান্ডেলের সোলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের বাসিন্দা।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের শাহজাহানপুর থানার নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’ বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে এইচ-৪ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা সন্দেহভাজন ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত স্যান্ডেলের সোলের ভেতরে লুকানো দুটি পলিপ্যাকেট থেকে ৭৫০ পিস করে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ব্যবহৃত স্যান্ডেল জব্দ করা হয়।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহজাহানপুর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার পরিদর্শক মো. সামসুল আলম।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!