1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির ঘোষণা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ মে, যা যথাক্রমে শনিবার ও রোববার, সরকারি অফিস খোলা থাকবে। এর মধ্যে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে বলে জানানো হয়েছে।

এদিকে, সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!