রাজধানীর Milestone School and College-এ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা Muhammad Yunus ও সাবেক আইন উপদেষ্টা Asif Nazrul-সহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Ariful Islam-এর আদালত এ আদেশ দেন।
এর আগে সকালে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে মামলার আবেদন খারিজ করা হয়।
আবেদনে আরও যাদের আসামি করা হয়েছিল, তাদের মধ্যে রয়েছেন Hasan Mahmud Khan, এয়ার কমান্ডিং কর্মকর্তা মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা নুরনবী, প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, প্রশাসনিক প্রিন্সিপাল মো. মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, Rajdhani Unnayan Kartripakkha-এর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সাবেক উপদেষ্টা Rizwana Hasan এবং সাবেক প্রেস সচিব Shafiqul Alam।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই Bangladesh Air Force-এর একটি প্রশিক্ষণ বিমান Milestone School and College ক্যাম্পাসের একটি ভবনের সামনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী।
পরে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ৫ নভেম্বর প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়