1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক নয়, আন্তঃরাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে দেখার আহ্বান

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকায় এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, তবে তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে। দল-জাত নির্বিশেষে সব মানুষের মাঝে তার এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলো স্বীকার করে। তাই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই অংশগ্রহণ করেছেন, যা স্বাভাবিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এই কারণে এসেছিলেন। তিনি সংক্ষিপ্ত সফর শেষে চলে গেছেন এবং এটি কেবল একটি শিষ্টাচারের অংশ ছিল।

জয়শঙ্করের সঙ্গে আলাপচারিতার বিষয়ে তৌহিদ হোসেন জানান, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। সব আলাপ সবার সামনে হয়েছে এবং কোনো দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়নি।

তাঁর মন্তব্য অনুযায়ী, জয়শঙ্করের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা—এর উত্তর জানতে সাংবাদিকদের ভবিষ্যতে পর্যবেক্ষণ করতে হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!