1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেফতার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গত এক বছরে প্রায় পাঁচ লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে প্রায় ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অর্থবছরে গ্রেপ্তার ও বহিষ্কারের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।

ডিএইচএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মোট ৪ লাখ ৮৩ হাজার ২০০ জন অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে। একই সময়ে ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

অভিবাসনবিষয়ক সংস্থাটির ২৩ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনা। এর আগে ২০২৫ সালে আইসিই ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বহিষ্কার করেছিল।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, তাঁর প্রশাসনের অভিবাসন নীতি কিছুটা বেশি কঠোর হতে পারে। তবে অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়ার কারণে তাঁর প্রশাসন প্রশংসা পাচ্ছে বলে দাবি করেন তিনি। এর এক দিন পরই অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের এই পরিসংখ্যান প্রকাশ করে ডিএইচএস।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী মার্কওয়েইন মুলিন এক বিবৃতিতে জানান, গত সেপ্টেম্বর মাসে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইসিই। এর আগে টানা দুই মাস গ্রেপ্তারের নতুন রেকর্ড তৈরি হয়েছিল। আগস্টে সর্বোচ্চ ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি।

তবে ট্রাম্প প্রশাসনের প্রকাশিত পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা। তাঁর মতে, আগের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, এতে সন্দেহ নেই। তবে ডিএইচএসের প্রকাশিত তথ্যে কিছু অস্পষ্টতা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে গ্রেপ্তার এবং সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো মানুষের সংখ্যা আলাদাভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান বন্ধে উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ও মিসিসিপির ডেমোক্র্যাট সদস্য বেনি থম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ডিএইচএসকে আমেরিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার এবং প্রশাসনের নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতির বিষয়ে তদন্ত করা হবে।

আল-জাজিরার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page