1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি সোমবার নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস করছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিদেশের দূতাবাসে গেলে শেখ হাসিনাকে কি গ্রেফতার করা সম্ভব? যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ মানুষ; ৪৫১ ফ্লাইট বাতিল যুদ্ধবিরতির মধ্যেই গাজায় টানা তৃতীয় রাতের হামলা, নিহত অন্তত ১০ কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের আইসিজের গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবার, এড়িয়ে চলুন

১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি সোমবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এটি পরিচালনার দায়িত্ব দিতে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধন করা হতে পারে।

বেবিচক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও দরকষাকষির পর চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত চালুর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ডিসেম্বর মাসে টার্মিনালটি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত জানাতে আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদরদপ্তরের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাদ।

এর আগে গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তগুলো পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। তবে চুক্তির কয়েকটি শর্ত নিয়ে শুরু থেকেই আপত্তি ও বিতর্ক ছিল। বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং আগামী ১৫ বছর ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়। কমিটির সদস্যরা জানতে চান, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত আগের দুটি টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার উদাহরণও আলোচনায় আসে। রাষ্ট্রীয় অর্থে নির্মিত অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তিতে রাজস্ব বণ্টন ও আর্থিক শর্ত নিয়েও আলোচনা হয়েছে। প্রাথমিক কাঠামোগত সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাওয়ার কথা রয়েছে। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব নিয়ে আপত্তি ওঠে।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল এবং অর্থ পরিশোধের পদ্ধতি নিয়েও ভিন্ন শর্তের বিষয়টি আলোচনায় আসে।

দীর্ঘদিনের আলোচনা ও শর্ত পর্যালোচনার পর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়ায় দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া নতুন গতি পেয়েছে। এখন চুক্তি সম্পন্ন এবং নির্ধারিত সময়ে উদ্বোধনের পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page