1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সংক্ষিপ্ত সাক্ষাৎ, সংঘাত-পরবর্তী প্রথম সরাসরি যোগাযোগ

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) এই সাক্ষাৎকে চলতি বছরের মে মাসে ভারত–পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশে আসেন। সেই সূত্রেই ঢাকায় অবস্থান করছিলেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানায়, এস. জয়শঙ্কর নিজেই এগিয়ে গিয়ে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে করমর্দন করেন। আয়াজ সাদিক হাসিমুখে সেই অভিবাদন গ্রহণ করেন। এ সময় দুজন পরস্পরের কুশল বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ নেন। তবে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা আলোচনা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে। তবুও দ্বিপক্ষীয় উত্তেজনা পুরোপুরি কাটেনি। এমন প্রেক্ষাপটে ঢাকায় দুই দেশের শীর্ষ প্রতিনিধির এই সংক্ষিপ্ত সাক্ষাৎকে অনেকেই ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে বিবেচনা করছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!