1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় লাখো মানুষের ঢল

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় লাখো মানুষের ঢল নেমেছে। যানজট এবং কঠোর নিরাপত্তার কারণে কারওয়ান বাজার থেকে যান চলাচল বন্ধ করা হয়েছে এবং অনেক মানুষ হেঁটেই জানাজার স্থান মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোলচত্বর এবং তেজগাঁও রেলগেট এলাকায় যান চলাচল বন্ধ করা হয়। একইসাথে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও মানুষের স্রোত জানাজার স্থল পর্যন্ত হেঁটে যাচ্ছে।

জানাজার সুষ্ঠু আয়োজনের জন্য মিরপুর সড়ক দিয়ে কোন গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে যেতে পারবে না বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নির্দেশ দিয়েছে।

জানাজা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, এপিবিএন এবং বিজিবি সদস্যদের সহায়তায় প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এসএসএফের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে; সেখান দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। এরপর শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!