1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগদানের ঘোষণা দিল এনসিপি

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, সোমবার মনোনয়ন বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তিনি বলেন, “সমঝোতার ভিত্তিতে আমাদের যেসব প্রার্থী থাকবেন, তারাই মনোনয়ন জমা দেবেন। সারা বাংলাদেশে আমরা একসঙ্গে নির্বাচনে অংশ নেব।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি এবং এর সহযোগী সংগঠনগুলো গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। যেখানে আমাদের প্রার্থী থাকবে না, সেখানে জোটের যেসব প্রার্থী থাকবেন, তাদের পক্ষে ক্যাম্পেইন করা হবে।”

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!