1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

আজ বিকেল ৪টায় দক্ষিণ প্লাজায় ২৯৬ এমপির শপথ, ৬৪ জেলায় বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শপথ নেবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৯৬ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানকে ঘিরে তথ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান মানিক মিয়া এভিনিউতে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে দেশের ৬৪ জেলায় বড় স্ক্রিনে শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

নিরাপত্তার স্বার্থে শপথ অনুষ্ঠান চলাকালে জাতীয় সংসদ ও এর আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত রাখা হবে বলে জানানো হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!