1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

জানুয়ারিতে এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১,৩০৬ টাকা

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

চলতি জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, রোববার সন্ধ্যা থেকেই নতুন মূল্য কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান বলেন, জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও এলপিজির দাম বাড়ানো হয়েছিল। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে, গত ২ ডিসেম্বর, বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করেছিল।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!