1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া নিয়ে গুজব উড়িয়ে দিলেন ড. খলিলুর রহমান

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি স্পষ্টভাবে বলেন, এ বিষয়ে যেসব আলোচনা চলছে, সেগুলো ভিত্তিহীন।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান এ মন্তব্য করেন। তিনি জানান, তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার যে কথা শোনা যাচ্ছে, তা শুধুই গুজব।

উল্লেখ্য, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে—এমন খবর দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!