1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ঢামেকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা: ইন্টার্ন চিকিৎসককে মারধর, জরুরি বিভাগসহ সেবা বন্ধ

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ স্বজনদের মারধরের শিকার হয়েছেন কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনার জেরে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে সাময়িকভাবে চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মেডিসিন ভবনের সাততলায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল প্রাঙ্গণে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, রোগীর মৃত্যুর পর তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেন। আহত চিকিৎসকদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় জড়িত দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের গেটে তালা দেওয়া হয়েছে এবং পরিচালক না আসা পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের সঙ্গে স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতাল এলাকায় অবস্থান করছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!