1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা সকালে নয়, বিকেলে

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন তা বিকেলে অনুষ্ঠিত হবে।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরে পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষাটি সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

এবারের নিয়োগে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।

উল্লেখ্য, পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!