1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডাকলো বিএনপি

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

সম্প্রতি সারাদেশের তিনশ আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দলের শীর্ষ নেতারা। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণরাই চূড়ান্ত মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলের নীতিনির্ধারকরা।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!