1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

নতুন চেহারার বিপিএল ট্রফির জাঁকজমকপূর্ণ উন্মোচন, আজ ফাইনালে চট্টগ্রাম–রাজশাহী

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ট্রফি এসেছে সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী চেহারায়। দুবাইয়ে সুনিপুণ নকশায় তৈরি ২৫ লাখ টাকা মূল্যের হীরাখচিত এই ট্রফি টুর্নামেন্ট শুরুর আগ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তার আগে ফাইনাল ম্যাচকে ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ট্রফিটি।

বিকেল সাড়ে ৪টায় লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে নিয়ে আসেন যুব দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। পরে ট্রফিটি মাঠে একটি বিশেষ কেসের ওপর স্থাপন করা হয়।

এরপর ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক—চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী হাসান এবং রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত। রঙিন ফিতা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফিকে বরণ করে নেওয়া হয়, যা ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে।

উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর পর থেকে ফাইনালের আগে পর্যন্ত ট্রফি জনসম্মুখে না আনা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অবশেষে ফাইনালের দিনেই সেই অপেক্ষার অবসান ঘটে।

ফাইনালে ওঠার পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!