1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

ভূমিকম্পে জনমনে উদ্বেগ: সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় জনমনে যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে সরকার সম্পূর্ণভাবে অবগত। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ভূমিকম্পের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, তাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে রেসপন্স করছেন।

প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান দেবেন না। প্রয়োজন হলে হটলাইন এবং সরকারি চ্যানেলগুলোতে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে।

তিনি নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকারের সর্বোচ্চ প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!