1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সিনেমা প্রচারণায় অভিনেত্রী নিধি আগারওয়াল হেনস্তার শিকার, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ভারতের সিনেমা ‘রাজা সাব’-এর গান মুক্তি অনুষ্ঠানে অভিনেত্রী নিধি আগারওয়াল জনসমুদ্রে এক অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন। উপচে পড়া ভিড়, ধস্তাধস্তি এবং সীমা ছাড়ানো আচরণের কারণে তিনি তার পোশাক নিয়ে চরম অস্বস্তিতে পড়েন। এই লজ্জাজনক মুহূর্তের ভিডিও নেটিজেন থেকে শুরু করে শিল্পীমহলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভ দেখা দেয়। সবাই প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ও সম্মানের বিষয়ে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনা ঘটে অনুষ্ঠানের শেষে, যখন নিধি পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে উঠছিলেন। ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ের কারণে তিনি প্রায় অসহায় হয়ে পড়েন।

ভিডিওতে দেখা যায়, ভিড় নিয়ন্ত্রণের বাইরে ছিল; ভক্তরা সেলফি তোলার জন্য অভিনেত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন। একপর্যায়ে কেউ তার পোশাক টান দেয়, আবার কেউ অনাকাঙ্ক্ষিতভাবে খুব কাছে চলে আসে এবং ছোঁয়ার চেষ্টা করে। চরম আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় নিধি গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন।

ঘটনার প্রতিবাদে গায়িকা চিন্ময়ী শ্রীপাদা সামাজিক মাধ্যমে লিখেছেন,

“এরা মানুষ নাকি হায়না? আসলে হায়নাদের সঙ্গে তুলনা করলে তাদেরই অপমান করা হবে। এখানে থাকা একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।”

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!